spot_img

৯ ঘণ্টা পর পাটু‌রিয়া-দৌলত‌দিয়া ঘাটে ফেরি চলাচল শুরু

পাটুরিয়া ও দৌলতদিয়া নৌরুটে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সা‌ড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডি‌জিএম খা‌লেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদ নেওয়াজ বলেন, মধ্যরাত থে‌কে ঘাট এলাকায় কুয়াশার তীব্রতা বাড়‌তে থাকে। পরবর্তীতে পদ্মায় কুয়াশার ঘনত্ব বাড়লে রাত সা‌ড়ে ১২টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব প্রকার নৌযান চলাচল বন্ধ করা হয়। আজ সকাল সা‌ড়ে ৯টার দি‌কে কুয়াশার তীব্রতা কে‌টে গে‌লে ফেরি চলাচল শুরু হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ