spot_img

কুরআনী শাসন চালু হলে সকল অপরাধ বন্ধ হবে : আল্লামা আতাউল্লাহ

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, কোরআনের সম্মেলনের মাধ্যমে জনসাধারণের মাঝে কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি হয় এবং আল্লাহর জমিনে কোরআনের শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কাজে সহায়ক হয়।

তিনি বলেন, এই জমিনে কোরআনী শাসনব্যবস্থা চালু হলে সকল অন্যায়, অপরাধ, জুলুম-নির্যাতন বন্ধ হবে ন্যায় ও ইনসাফের শাসন প্রতিষ্ঠিত হবে। সব ধর্মের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে দিনাজপুর গোরে শহিদ ময়দানে আন্তর্জাতিক কেরাত সন্মেলনে প্রধান অতিথির লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, এই লক্ষ্যেই হাফেজ্জী হুজুর (রহ.) সারা জীবন কোরআনের খেদমত করার পাশাপাশি জীবনের শেষ বয়সে এসে এই জমিনে কোরআনের শাসন তথা খেলাফত প্রতিষ্ঠার মেহনত করে গেছেন এবং রাষ্ট্রীয়ভাবে কোরআনের শাসন প্রতিষ্ঠার জিহাদে শরিক থাকার জন্য সকলকে ওসিয়ত করে গেছেন।

আমিরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলনে আরো উপস্থিত ছিলেন কারী রাফাত হুসাইন মিশর, কারী সাঈদ তুসী ইরান, কারী তৈয়ব জামাল ভারত, মুদ্দাসিসর আনোয়ার যুক্তরাজ্য ও মাওলানা সাদ সাইফুল্লাহ মাদানী প্রমূখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ