spot_img

জনগণের জান-মাল রক্ষা করার পবিত্র দায়িত্বে রাজপথে রয়েছে আ. লীগ: মায়া

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আওয়ামী লীগ রাজপথে আছে। জনগণের জান-মাল রক্ষা করার পবিত্র দায়িত্বে আওয়ামী লীগ রয়েছে। যদি বিএনপি মিছিলের নামে, সভার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে তাদের ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির কর্মসূচি আমরা চ্যালেঞ্জ হিসেবে মনে করি না। এটা বিএনপির ফাঁকা আওয়াজ।

তিনি আরও বলেন, ১০ ডিসেম্বর শেষে গরুর হাটে গিয়ে সভা করতে হয়েছে। আজও তারা গণমিছিলের ডাক দিয়েছে। ঢাকার মানুষ তাদের পক্ষে নেই। হুংকার দিয়ে থাকতে পারবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ