ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া রিদওয়ান মাযহারীকে সভাপতি, কাউসার আহমদকে সাধারণ সম্পাদক ও সাদ বিন জাকিরকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৩-২৪ সেশনের ২বছর মেয়াদি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করেন।
আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) মতিঝিলস্থ ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এই কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, জমিয়তে উলামায়ে ইসলামের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, জমিয়তে উলামায়ে ইসলামের প্রচার সম্পাদক জয়নুল আবেদীন ও মাওলানা শরিফুল ইসলাম।










