spot_img

দফা একটাই এই সরকারের পদত্যাগ : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী ১১ জানুয়ারির জন্য আপনারা প্রস্তুত থাকবেন। আমরা ১০ দফা নিয়ে মাঠে নেমেছি। আসলে দফা একটাই এই সরকারের পদত্যাগ। সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন।

আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে মগবাজারে গণমিছিল শেষে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, ১৯৭২ সাল থেকে যত খুন হয়েছে আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে এর বিচার। এই জণগণকে ঠেকিয়ে রাখার ক্ষমতা কারও নাই। লড়াই আমাদের করতে হবে। সেই লড়াইয়ে আমাদের জিততে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ