spot_img

আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন মাহি

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের উপনির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মাহিয়া মাহি।

আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই ফরম জমা দেন তিনি। পরে তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে দেখা করেন।

এর আগে বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কেনেন নায়িকা। সেসময় মাহিয়া মাহি সাংবাদিকদের বলেন, ‌আওয়ামী লীগের মনোনয়ন পেলে কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতবো। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি নৌকাকে এনে দেবো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ