spot_img

হাইকোর্টে জামিনের আবেদন করেছেন মির্জা ফখরুল ও মির্জা আব্বাস

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন।

তাদের জামিন আবেদনের শুনানির জন্য আগামীকাল (মঙ্গলবার) দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২ জানুয়ারি) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালতে বিএনপির দুই নেতার জামিন আবেদন উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, কামরুল ইসলাম সজল, সগীর হোসেন লিওন।

গত ২১ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন নামঞ্জুর করেন। ঢাকার মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান এ আদেশ দেন।

এর আগে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন তিন বার নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

গত ৮ ডিসেম্বর গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে দুই নেতাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ