গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। উপ-নির্বাচনের ভোটগ্রহণ সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছে নির্বাচন কমিশন।
বুধবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের পঞ্চম তলায় কন্ট্রোল রুমে সকাল সাড়ে আটটা থেকে সিসি ক্যামেরার মাধ্যমে গাইবান্ধা-৫ আসনের নির্বাচন মনিটরিং করা হচ্ছে।
সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার আনিছুর রহমান কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।











