তাহাফফুজে খতমে নবুওয়ত ব্রিটেনের সভাপতি মাওলানা আশরাফ আলী সিকদার স্ট্রোক করেছেন। গুরুতর অবস্থায় তাকে ব্রিটেনের ব্রাডফোর্ড রয়েল ইনফর্মারি হাসপাতালে ভর্তি করা হয়।
আজ শুক্রবার (৬ জানুয়ারি) সাভরস্থ দারুল উলুম কলমা মাদরাসায় বা’দ মাগরিব হযরতের সুস্থতা ও নেক হায়াত কামনায় দু’আ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।
এ সময় উপস্থিত ছিলেন তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা মহানগর ৭নং জোনের উপদেষ্টা মাওলানা আব্দুল্লাহ, কেন্দ্রীয় সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আশরাফ মাসরূর, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মাওলানা ইবরাহিম, মুফতী আহসান মাহবুব, মাওলানা আবু জাফর, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবরার মাহফুজ, মাওলানা আম্মার মানসুর, মাওলানা উমায়ের বিন সাইফুল্লাহ, মাওলানা সুহাইল আহমাদ প্রমুখ।
মহাসচিব বলেন, মাওলানা আশরাফ আলী সিকদার ব্রিটেনের ব্রাডফোর্ডে তওয়াক্কুলিয়া জামে মসজিদে দীর্ঘদিন খতীব ছিলেন। এছাড়াও তিনি তাহাফফুজে খতমে নবুওয়ত ব্রিটেনের সভাপতিত্বের দায়িত্ব খুব নিষ্ঠার সাথে পালন করে আসছেন। আমরা তার সুস্থতার জন্য আল্লাহর দরবারে দু’আ করছি এবং দেশবাসীর নিকট দুআ কামনা করছি। আল্লাহ তায়ালা হযরতকে দ্রুত সুস্থ করে দিন, আমীন।











