spot_img
spot_img

রূপকল ২০৪১ বাস্তবায়ন করতে গরিব দুঃখী মানুষকে এগিয়ে নিতে হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল ২০৪১ বাস্তবায়ন করতে গরিব দুঃখী মানুষকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি আমাদের টেকনিক্যাল শিক্ষা ও দক্ষতা অর্জন করতে হবে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইমরান আহমদ কারিগরী কলেজে নারীদের মধ্যে জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ এবং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উপহার দিয়েছেন মানচিত্র, পতাকা এবং একটি দেশ। বঙ্গবন্ধুর সেই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে হলে টেকনিক্যাল শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে, গরিব দুঃখী মানুষকে এগিয়ে নিতে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ