spot_img

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু; হাসপাতালে ভর্তি ১০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু ও একই সময়ে আরও ১০ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় চারজন ও ঢাকার বাইরে ছয়জন। বর্তমানে সারাদেশে ১২৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৫ জন ও ঢাকার বাইরে ৭২ জন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ