spot_img
spot_img

মৃত্যুশূন্য দিনে মাত্র ১৫ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৯ হাজার ৩০৭ জন।

২৪ ঘণ্টায় ২ হাজার ৯২৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৯৩৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ