spot_img

চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের করণীয় নির্ধারণ চলতি মাসেই: ওবায়দুল কাদের

বন্দরনগরী চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, চট্টগ্রামে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৩১ জানুয়ারি পরবর্তী করণীয় ঠিক করা হবে।

শুক্রবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, রাজধানীতে মেট্রোরেল কতটুকু আকর্ষণীয় হয়ে উঠছে সেটা আপনারা দেখেছেন। এবার চট্টগ্রামেও মেট্রোরেল হবে। চট্টগ্রামের নেতাদের নিয়েই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ বা করণীয় জানানো হবে।

গত ৪ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় ঢাকার পর চট্টগ্রামেও মেট্রোরেল নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নির্দেশ পাওয়ার পর চায়না রেলওয়ে কন্সট্রাকশন কোম্পানি (সিআরসিসি)-১৯ ও ডব্লিউআইইটিসি-জেভি সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ