spot_img
spot_img

আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ইনশা আল্লাহ, আগামীতে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। আমরা অনেক কাজ করেছি। এই কাজের সুফল জনগণ পাচ্ছে এবং জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে। তার কোনও বিকল্প নেই।

শনিবার (১৪ জানুয়ারি) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও জাতীয় কমিটির যৌথ সভায় এসব বলেন তিনি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির আন্দোলনের বিষয়ে কথা বলেন শেখ হাসিনা। তিনি নেতাদের বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে। তারা কিন্তু ফখরুদ্দীনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচনে ২৯ আসন পেয়েছিল।

আওয়ামী লীগ সভাপতি সমাপনী বক্তেব্য বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে অত্যাচার-নির্যাতন চালিয়েছে। সব সময় সেটার শিকার হয়েছি আমরা (আওয়ামী লীগ)। তাদের ছাড় দেওয়ার কোনও সুযোগ নেই।

বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলন করলে কোনও বাধা দেওয়া হবে না। কিন্তু তারা অতীতের মতো অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও করে, তাহলে কঠোরভাবে জবাব দেওয়া হবে

জাতীয় নির্বাচন সামনে রেখে তৃণমূলের নেতা-কর্মীদের সব দ্বন্দ্ব-কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়ে সভানেত্রী বলেন, দ্বন্দ্ব ভুলে যেতে হবে। ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ