spot_img
spot_img

চট্টগ্রামে হেলে পড়েছে চারতলা ভবন

আলামিন ফারাজ


নগরীর ষোলশহর এলাকায় একটি চার তলা ভবন হেলে পড়েছে। ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ শুরু করেছে ফায়ারসার্ভিস। ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের।

আজ বুধবার (১৮ জানুয়ারি) পাঁচলাইস থানাধীন ষোলশহর রেল স্টেশনের ডান পাশের ভবনটি হেলে পড়ে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাঁচলাইস থানার উপ-পরিদর্শক (এসআই) আফতাব হোসেন।

তিনি বলেন, ভবনটির মালিক বাপ্পী আহমেদ। ভবনটি হেলে পড়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেছেন। পুলিশ তাদের সহায়তা করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ