spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৪৯৫৫ পিস ইয়াবা, ৫৮০ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৭৫ বোতল ফেন্সিডিল ও ৫৬ কেজি ৪১৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ