spot_img
spot_img

টাঙ্গাইলে মহিষের আক্রমণে আওয়ামী লীগ নেতাসহ ২জন নিহত

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটিতে মহিষের আক্রমণে আহত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী খান এবং একই এলাকার কিতাব আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৩ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হাসমত আলী এবং রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল থেকে ঢাকায় নেয়ার পথে কিতাব আলীর মৃত্যু হয়।

দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, ২২ জানুয়ারি সকালে লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামে জনসাধারণের ওপর আক্রমণ করে মহিষটি। এ সময় আক্রমণের শিকার হয়ে অন্তত ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ওইদিনই এক নারী মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে অপর দু’জন মারা যান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ