spot_img
spot_img

প্রতিদিন ৮২৪ রুশ সেনা নিহত হচ্ছে : দাবি ইউক্রেনের

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিদিন ৮২৪ জন রুশ সেনা নিহত হচ্ছে বলে দাবি করেছে ইউক্রেন। সেই হিসেবে ইউক্রেনে রুশ সেনা অভিযানের প্রথম সপ্তাহের থেকে এ পর্যন্ত যে কোনও সময়ের তুলনায় চলতি মাসেই রুশ সেনা নিহতের হার সর্বোচ্চ পর্যায়ে।

যদিও ইউক্রেনের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি কোনো বিশ্ব গণমাধ্যম।

প্রতিদিন ৮২৪ রুশ সেনা নিহতের যে তথ্য ইউক্রেন দিয়েছে তা গতবছর জুন-জুলাইয়ে নিহত রুশ সেনাসংখ্যার চারগুণেরও বেশি। ওই সময় প্রতিদিন প্রায় ১৭২ জন রুশ সেনা নিহত হওয়ার দাবি করেছিল ইউক্রেন।

ইউক্রেইনের পূর্বাঞ্চলে রাশিয়া বড় ধরনের অভিযান চালাচ্ছে। তার মধ্যেই রুশ সেনা নিহত হওয়ার পরিমাণ বাড়ছে বলেই খবর সামনে এলো।

ইউক্রেনের দাবি অনুযায়ী এখন পর্যন্ত ১ লাখ ৩৭ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। যদিও এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ