ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক বাহিনীর ড্রোন ইউনিটের একজন পদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ওই কর্মকর্তা তেল আবিবের দক্ষিণে অবস্থিত তেল নায়োফ বিমানঘাঁটিতে কর্মরত ছিলেন।
ইসরাইলের সেনাবাহিনীর একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে নিহত ওই কর্মকর্তার নাম ও পদবী প্রকাশ করেননি।
তিনি বলেন, রাহুফুত শহরের কাছে ৪৩ বছর বয়সী একজন সেনা অফিসার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বিভিন্ন সূত্র জানিয়েছে, ইসরাইলের ওই সেনা কর্মকর্তার নাম মিশেল বারশেত। তিনি তেল নায়োফ বিমানঘাঁটির ড্রোন রক্ষণাবেক্ষণ ও মেরামত বিভাগে পরিকল্পনা, তত্ত্বাবধান ও নির্মাণ বিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্ভবত তাকে হত্যা করা হয়েছে। তিনি কোনও সাধারণ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাননি।
সূত্র: ফার্স নিউজ











