spot_img
spot_img

ওয়াশিংটনে পাকিস্তান-আমেরিকার প্রতিরক্ষা সংলাপ শুরু হচ্ছে আজ

কৌশলগত মিত্র ইসলামাবাদ ও ওয়াশিংটন তাদের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে প্রস্তুত।

তাই এ বিষয়ে আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে উভয় দেশের মধ্যে ২য় দফা “মধ্য-স্তরের প্রতিরক্ষা সংলাপ” শুরু হতে যাচ্ছে। এই সংলাপ চলবে আগামী বৃহস্পতিবার (১৬ই ফেব্রুয়ারি) পর্যন্ত।

সংলাপে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ জেনারেল স্টাফ, সদর দফতরে জয়েন্ট স্টাফ ও তিনটি পরিষেবা সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল নেতৃত্ব দেবেন।

৪ দিনের এ প্রতিরক্ষা সংলাপে উভয় পক্ষ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার বিষয়গুলি নিয়ে মত-বিনিময় করবে।

উল্লেখ্য; এর আগে ২০২১ সালে পাকিস্তান ও আমেরিকার মধ্যে প্রথম দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।

সূত্র: ডেইলি পাকিস্তান

spot_img
spot_img
spot_img

সর্বশেষ