প্রতি বছরের ১৩ই ফেব্রুয়ারি ভারতে জাতীয় মহিলা দিবস উদযাপিত হয়। তবে আসে না কোন পরিবর্তন। প্রতিদিনই হয়রানি, শ্লীলতাহানি, আটক, সন্ত্রাস ও ধর্ষণের মতো গুরুতর ঘটনা বেড়েই চলেছে ভারতে। পরিসংখ্যান বলছে ভারতের রাজধানী নয়াদিল্লি মহিলাদের জন্য সবচেয়ে অনিরাপদ শহর। কারণ এটি বিশ্বের মধ্যে ধর্ষণের রাজধানী হয়ে উঠেছে। ভারতের ১৯ টি শহরের মধ্যে কলকাতায় সবচেয়ে কম ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রকাশিত একটি প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত একজন নারীর জন্য বিশ্বের মধ্যে সবচেয়ে অনিরাপদ স্থান। ভারতে মহিলাদেরকে সাধারণত দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বিবেচনা করা হয়। যার ফলে ভারতের বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের (মুসলিম, দলিত ও খ্রিস্টান) মহিলারা মানসিকভাবে অত্যন্ত বিষণ্ন ও অপমানিত বোধ করে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভারতে প্রতি ১৬ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হন এবং প্রতি ৩০ ঘণ্টায় একজন গণধর্ষিত হয়।
২০২০ সালের ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) অনুসারে, ভারত জুড়ে গড়ে প্রতিদিন প্রায় ৭৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণ ছাড়াও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে ৮৫ হাজার ৩৯২ টি। ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে ৩ হাজার ৭৪১ টি।
সূত্র: পিও











