পাকিস্তান পুলিশের কাউন্টার টেররিজম ডিভিশনের (সিটিডি) সঙ্গে এক বন্দুকযুদ্ধে তেহরিক ই তালেবান পাকিস্তানের (টিটিপি) অন্তত ৭ জন সদস্য নিহত হয়েছেন।
পাকিস্তান পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) উত্তর ওয়াজিরিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় এ ঘটনাটি ঘটে।
তিনি আরো বলেন, পাকিস্তানের সন্ত্রাস দমন বিভাগ কিছু অপরাধীদের পুলিশ ভ্যানে করে মিরান শাহ থেকে বান্নুতে নিয়ে যাচ্ছিল। এ সময় তেহরিক তালেবান পাকিস্তানের কিছু সদস্য পুলিশ কর্মীদের উপর অতর্কিত হামলা চালায় এবং গুলি চালায়। তখন গুলি বিনিময়ে ৭ জন নিহত হয়।
উল্লেখ্য; সিটিডি কর্মকর্তারা দাবি করেছেন, নিহতর নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর অন্তর্ভুক্ত ও নিরাপত্তা বাহিনীর উপর পূর্বে হামলার সাথে জড়িত ছিল।
সূত্র: কেপি











