spot_img
spot_img

মিশরে বেড়েছে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা

মিশরে ২০২২ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা এর আগের বছরের তুলনায় বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী আগের বছরের তুলনায় ২০২২ সালে ৫৩৮টি বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইজিপ্টিয়ান ফ্রন্ট ফর হিউম্যান রাইটস।

সংস্থাটি জানায়, এই ৫৩৮টি মৃত্যুদণ্ডের মধ্যে ২৮ টি ছিল রাজনৈতিক মামলার ও ৫১০টি ছিল ফৌজদারি মামলার।

সংস্থাটি আরও জানায়, আসামীদের মৃত্যুদণ্ড কার্যকরের আগে স্বীকারোক্তি আদায়ের জন্য তাদের উপর গুরুতর নির্যাতন করা হয়।

২০২১ সালে চীন ও ইরানের পরে মিশর ছিল ৩য় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ