spot_img
spot_img

পুলিশের সাথে বন্দুকযুদ্ধে পাঞ্জাবের গুরুত্বপূর্ণ টিটিপি সদস্য নিহত‌

গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের পাঞ্জাবের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের একটি অভিযানে তেহরিক ই তালেবান পাকিস্তানের (টিটিপি) একজন গুরুত্বপূর্ণ সদস্য নিহত হয়েছেন।

পাঞ্জাব কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টে (সিটিডি) থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ ও টিটিপির মধ্যে ২০ মিনিটের বন্দুকযুদ্ধে টিটিপির গুরুত্বপূর্ণ সদস্য হাবিবুর রহমান নিহত হয়েছেন। এ সময়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র আত্মঘাতী জ্যাকেট ও টিটিপির স্টিকার উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, সংঘর্ষের সময় ২ জন সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য একটি বড় অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে।

উল্লেখ্য; তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সাধারণত পাকিস্তানি তালেবান নামে পরিচিত একটি সশস্ত্র সংগঠন। যারা পাক-আফগান সীমান্তে সক্রিয় রয়েছে। এটি ২০০৭ সালে বাইতুল্লাহ মেহসুদ কর্তৃক সংগঠিত হয়।

সূত্র: কেপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ