ইউক্রেনে ‘যুদ্ধ বাঁধিয়ে’ রাশিয়া মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে বলে অভিযোগ করেছে আমেরিকা।
গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখ সম্মেলনে যোগ দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এ অভিযোগ করেছেন।
কমলা হ্যারিস বলেন, ইউক্রেনে রাশিয়া মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে বলে ‘যথাবিহিতভাবে নির্ধারণ’ করেছে তার দেশ।
তবে রাশিয়া বরাবরই ইউক্রেন আগ্রাসনে কোনও ধরনের মানবতাবিরোধী অপরাধ করার কথা অস্বীকার করে আসছে।
কিন্তু কমলা হ্যারিস তার ভাষণে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হত্যাযজ্ঞ, নির্যাতন, ধর্ষণ এবং মানুষজনকে বিতাড়নের ভয়াবহ সব কর্মকাণ্ড সংঘটনের অভিযোগ করেছেন।
তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার এসব অপরাধের হোতাদেরকে জবাবদিহি করতে হবে। তাদের কর্মকাণ্ড আমাদের সাধারণ মূল্যবোধ এবং মানবতার ওপর আক্রমণ।











