spot_img
spot_img

বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস

১০০টি ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস চলতি বছরেই বিআরটিসির বহরে যুক্ত হবে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। তাছাড়া ভারতীয় ঋণ সহায়তা চুক্তির আওতায় বিআরটিসির জন্য ৩০০টি ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে প্রাথমিকভাবে ১০০টি বাস এ বছরের মধ্যেই ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্য আনার সিদ্ধান্ত হয়।

২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে সরকার ইলেকট্রিক ভেহিকল নীতিমালা প্রণয়নের কাজ করছে। এ মাসের মধ্যেই নীতিমালাটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ