spot_img
spot_img

রাজনৈতিক পরিবর্তনের আধুনিক রূপকার শেখ হাসিনা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৪ বছরের সফল নেত্রী শেখ হাসিনা। রাজনৈতিক পরিবর্তনের আধুনিক রূপকার শেখ হাসিনা যিনি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সৃষ্টির কথা ভাবেন। শেখ হাসিনা পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন না। তিনি ভাবেন আগামীর প্রজন্মের কাছে সুন্দর একটি দেশ উপহার দেওয়ার কথা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গ্রন্থটি রচনা করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি। বই রচিত হয়েছে পদ্মাসেতু, মেট্রোরেলসহ শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা বাধা উপেক্ষা করে দেশে ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশের গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে। যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধু হত্যাকারী ও জেল হত্যার বিচার হয়েছে। দেশে প্রথম আইনগতভাবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্রমেই গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করছে।

তিনি বলেন, সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার ফেরানো কোনোভাবেই সম্ভব নয়। দেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না। যে যত চেষ্টাই করুক, সংবিধানে অনড় থাকবে সরকার। আর নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে।

তিনি আরও বলেন, বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর নামে মামলার দাবিকে অযৌক্তিক, বানোয়াট মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এগুলো বিএনপির মিথ্যাচারের গল্প। মামলা পরের কথা তাদেরতো এতো নেতাকর্মীই নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ