মাহবুবুল মান্নান
ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে জনগণের জন্য ত্রাণ সহায়তা দিয়েছে ঢাকার আস-সিরাজ ফাউন্ডেশন।ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে কম্বুল ও স্লিপিং বেড।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় তুরস্কের দূতাবাসে এ ত্রাণসামগ্রী পৌঁছে দেন ফাউন্ডেশনের দায়িত্বশীল ব্যক্তিরা। এসময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ তানভীরুল ইসলাম এবং সদস্য শরফুদ্দিন ও তানভীর আকাশ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা তানভীরুল ইসলাম জানান, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বের যেকোনো দেশ ও নাগরিকের জন্য আমাদের এই মানবিক উপহার একটি চলমান কার্যক্রম। ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উপহার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের নাগরিকদের জন্য ভালোবাসা স্বরুপ প্রদান ও মানবিক দায়বদ্ধতা থেকে এ সহায়তা দেওয়া হয়েছে। দেশ ও বিদেশে যে কোনো মানবিক সংকট ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আস-সিরাজ ফাউন্ডেশন সারাবছর কাজ করে যায়।তুরস্কের পাশাপাশি সিরিয়ায়ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান ফাউন্ডেশনের সদস্যরা।
তিনি বলেন,ফাউন্ডেশনের কার্যক্রম দেশের মধ্যে থাকলেও এবার দেশের গণ্ডি পেরিয়ে তুরস্কে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
উল্লেখ; গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে এরই মধ্যে প্রায় ৪৭ হাজার মানুষ নিহত ও লক্ষাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৮৪ বছরের মধ্যে এতো শক্তিশালী ভূমিকম্প দেখেননি দেশটির জনগণ।











