spot_img
spot_img

ভারতের অরুণাচল প্রদেশে ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

ভারতের অরুণাচল প্রদেশে ৩ দশমিক ৮ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রোববার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে রাজ্যের পশ্চিমাংশে এই কম্পন অনুভূত হয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটান সীমান্তের কাছে পশ্চিম কামেংয়ে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

শুধু অরুণাচলই নয়, এ কম্পনে কেঁপে ওঠে উত্তর-মধ্য আসাম এবং ভুটানের পূর্বাংশও। তবে এই কম্পনে প্রাণহানি বা কোনো সম্পদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ