পাকিস্তানি নিরাপত্তা বাহিনী আত্মঘাতী হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার সময় একজন মহিলাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল রবিবার (১৯ ফেব্রুয়ারি) বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, “গোয়েন্দাদের থেকে আমরা একটি তথ্য পেয়েছিলাম যে, বেলুচ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) কোয়েটার একটি মূল স্থাপনায় হামলা করার জন্য আত্মঘাতী বোমা হামলাকারীকে পাঠিয়েছে। অতঃপর কোয়েটার স্যাটেলাইট টাউনের একটি পার্কের কাছে অভিযান চালিয়ে মহিলাকে গ্রেপ্তার করা হয়।”
তিনি আরো বলেন, “তার কাছে আত্মঘাতী জ্যাকেটের সাথে একটি ব্যাগ পাওয়া গেছে যাতে ৪ থেকে ৫ কেজি বিস্ফোরক ছিল।”
উল্লেখ্য; বেলুচিস্তানের স্বাধীনতার জন্য পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে বেলুচিস্তান লিবারেশন আর্মির সংঘাত নিত্যদিনের ঘটনা। কিন্তু সেই সংঘাতের মাধ্যমে সাধারণ মানুষের প্রাণহানি হলেও বেলুচিস্তানের স্বাধীনতা সুদূরপরাহত।
সূত্র: কেপি











