খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অনেক অসাধু ব্যবসায়ী অধিক লাভবান হতে ইচ্ছাকৃতভাবে খাদ্যে ভেজাল দিয়ে আসছেন। নিরাপদ খাদ্য গড়তে তাদের বিরুদ্ধে আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে। যেটি নীতি ও মানবতার জন্য।
সোমবার (২০ ফেব্রুয়ারি) নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের খাদ্য নিরাপত্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, এক সময় আমাদের অনেক কষ্টে দিনাতিপাত করতে হয়েছিল। সে সময় আমাদের বিভিন্ন রোগে ভুগতে হয়েছে কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষিতে বিপ্লব ঘটেছে। মাছ চাষে দেশ স্বাবলম্বী। সবাই এখন স্বাস্থ্য সচেতন।











