spot_img
spot_img

খুব শিগগিরই রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট

রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফর পরিকল্পনার সাথে যুক্ত ব্যক্তিবর্গ “ওয়াল স্ট্রিট জার্নাল” পত্রিকাটিকে বলেছে, বহুদলীয় শান্তি আলোচনার বিষয়ে চাপ সৃষ্টির পাশাপাশি পরমাণু অস্ত্র ব্যবহারের অগ্রহণযোগ্যতা পুনর্ব্যক্ত করবেন চীনা প্রেসিডেন্ট।

গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে “ওয়াল স্ট্রিট জার্নাল” এ তথ্য জানিয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, শি জিনপিংয়ের এই সফরের প্রস্তুতি প্রাথমিক স্তরে রয়েছে এবং সময়সূচি চূড়ান্ত করা হয়নি। সংবাদমাধ্যমটি আরো জানায়, এই সফর শুরু হতে পারে এপ্রিলে অথবা মে মাসের প্রথম ভাগে যখন রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসি বাহিনীর বিরুদ্ধে তাদের জয়কে উদযাপন করবে।

এদিকে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই এই মুহূর্তে মস্কো সফর করছেন এবং আশা করা হচ্ছে আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে এই বিষয়ে বৈঠক করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ