মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.২।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দেশটিতে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের বরাত দিয়ে বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি তাজিকিস্তানে ভূমিকম্পের এই তথ্য সামনে এনেছে। চীনা এই রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, তাজিকিস্তানে সকাল ৮টা ৩৭ মিনিটে প্রায় ৭.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।
সিসিটিভি আরও জানায়, ভূমিকেন্দ্রটির কেন্দ্রস্থল ছিল চীনের নিকটতম সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে এবং জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের কাশগড় ও আর্টাক্সে তীব্রভাবে কম্পন অনুভূত হয়েছে।











