spot_img
spot_img

একাধারে ৪৫ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করে সাইকেল উপহার পেল ১৪ কিশোর

একাধারে ৪৫ দিন মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সাতক্ষীরার শ্যামনগরের ১৪ কিশোর উপহার পেল বাইসাইকেল। শ্যামনগর সদর ইউনিয়নের (শ্যামনগর পৌরসভাধীন) খাগড়াদানা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এই উপহার প্রদান করা হয়।

খাগড়াদানা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবকের সহযোগিতায় নিয়মিত নামাজ আদায়কারী ১৪ কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াদানা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে কিশোরদের হাতে উপহারের বাইসাইকেল হস্তান্তর করে মসজিদ কমিটি ও এলাকাবাসী।

শিশু-কিশোরদের মুঠোফোনে আসক্তি কমিয়ে নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতে এই কর্মসূচি নেওয়া হয় বলে জানান আয়োজকরা।

বাইসাইকেল পুরস্কার পাওয়া কিশোর মুহাম্মাদ ইব্রাহিম খলিল বলে, ৪৫ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় এখন মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি। শুধু পুরস্কার পাওয়ার আশায় নয়, মুসলমান হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। জীবনের বাকি সময় যেন জামাতে নামাজ পড়তে পারি, সে জন্য সবার কাছে দোয়া চাই।

এ সময় শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মুহাম্মাদ আজিজুর রহমান আজিবর, মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা মাস্টার আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ