spot_img
spot_img

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

পাকিস্তানে পাঞ্জাবে একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মধ্যে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছে।

পাকিস্তানের এআরওয়াই সংবাদ মাধ্যমে বলা হয়েছে, গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে পাকিস্তানের পাঞ্জাবের রহিম ইয়ার খান জেলায় এ দূর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সড়কে মাইক্রোবাসটির টায়ার ফেটে উল্টে যায়। এসময় মাইক্রোবাস থেকে আহত যাত্রীরা বের হওয়ার চেষ্টা করছিল। হঠাৎ পিছন দিক থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস মাইক্রোবাস টিকে পেছন থেকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হয়। পাশাপাশি বেশ কয়েকজন গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়।

সূত্র: এআরওয়াই নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ