পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় মোটরসাইকেলে রাখাএকটি বোমা বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত ও ১২ জন আহত হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটার বারখানের রাখানি এলাকার কাছে এ বিষ্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানায়, বিস্ফোরকগুলো একটি মোটরসাইকেলে রাখা ছিল। এ বিস্ফোরণে বেশ কয়েকটি যানবাহন, মোটরসাইকেল ও আশেপাশের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই নিরাপত্তাকর্মী ও উদ্ধারকারী কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তারা। পাক নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং তদন্তও চলমান রেয়েছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদ্দুস হামলার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র: ডেইলি পাকিস্তান











