spot_img
spot_img

মিলাদুন্নবীতে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় মোদি লেখেন, ‘ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা। আমি আশা করি, এই পবিত্র উপলক্ষ আমাদের আরও বেশি ঐক্য এবং আনন্দ বয়ে আনবে।’

তিনি আরও বলেন, মানুষের প্রতি দয়া, সহমর্মিতা এবং সমাজের জন্য কিছু করার মানসিকতা যেন সবসময় সবাইকে পথ দেখায়।

প্রসঙ্গত, আজ ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম এবং তাঁর জীবন, আদর্শ ও শিক্ষা স্মরণে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ