spot_img
spot_img

বেলুচিস্তানে বোমা হামলায় পাক পুলিশের ২ কর্মকর্তা নিহত, আহত ২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার শহরে পুলিশের গাড়িতে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে ২ জন পুলিশ কর্মকর্তা নিহত ও ২ জন মারাত্মকভাবে আহত হয়েছেন।

গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) এ ঘটনাটি ঘটে।

পাকিস্তান পুলিশের কর্মকর্তারা গনমাধ্যমকে জানিয়েছে, খুজদার শহরের ঝালাওয়ান কমপ্লেক্সের কাছে টহল দেওয়ার সময় এ বিস্ফোরণটি ঘটে।

খুজদারের সিনিয়র তত্ত্বাবধায়ক ফাহাদ খোছা বলেন, অজ্ঞাত ব্যক্তিরা পুলিশের গাড়িটিতে চৌম্বকের সাহায্যে একটি রিমোট কন্ট্রোল বোমা যুক্ত করেছিল। পরবর্তীতে রিমোট দিয়ে বোমাটির বিস্ফোরণ ঘটায়। যার ফলে ৪ জন নিরাপত্তা কর্মী নিহত ও আহত হয়েছে।

এ ঘটনার পর খুজদার শহর ও আশেপাশের এলাকায় নিরাপত্তা বাহিনী অনুসন্ধান অভিযান শুরু করেছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

সূত্র: কেপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ