তেহরানে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের দূতাবাস আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আফগানিস্তানের সাবেক রাষ্ট্রদূত তেহরানে আফগানিস্তান দূতাবাসের সমস্ত নথি ও সরঞ্জাম ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছেন।
ইরানে একজন আফগান কূটনীতিক জানিয়েছেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রবিবার (২৬ ফেব্রুয়ারি) দূতাবাসটি হস্তান্তর করেছে।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে মুহাম্মাদ আফজাল হাক্কানীকে তেহরানে মনোনীত রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাথমিকভাবে হাক্কানিকে তেহরানের নতুন রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করেনি।
উল্লেখ্য, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদান না করলেও গত কয়েক মাস আগে পাকিস্তান ও রাশিয়া তালেবান সরকারের কাছে আফগান দূতাবাস হস্তান্তর করেছিল। এরপর ইরান তৃতীয় দেশ যারা আফগান দূতাবাস তালেবান সরকারের হাতে তুলে দিয়েছে।
সূত্র: আমু টিভি











