spot_img
spot_img

সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ চুয়াডাঙ্গার সভাপতি মুফতী আবুল কালাম ইন্তেকাল করেছেন

চুয়াডাঙ্গা জেলার দ্বীনি ও সেবামূলক সংগঠন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ এর সভাপতি ও ফজলুল উলুম বহুমুখী মাদরাসার শাইখুল হাদীস মুফতী আবুল কালাম (রহ.) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২৭ ফেব্রুয়ারী) রাত আনুমানিক সাড়ে ১১টায় নিজ ভবনে ইন্তেকাল করেন তিনি। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জোহরের পর ২:৩০ মিনিটে ইসলামপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

মৃত্যুর বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন ‘সউক’ পরিষদের মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

তিনি বলেন, পারিবারিক সূত্রে জেনেছি, গতকাল মুফতী আবুল কালাম সাহেব সুস্থ ও স্বাভাবিক ছিলেন। প্রতিদিনের মতো গতকালও মাদরাসায় পাঠদান করেছেন। সন্ধ্যায় নিজ বাড়িতেই হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করেন তিনি। পরে হসপিটালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন।

তিনি বলেন, তারপরও তাঁকে চুয়াডাঙ্গা সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়, পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসময় তিনি মুফতী আবুল কালাম (রহ.) এর মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ