spot_img
spot_img

ইউক্রেনকে ৪০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণার পর সৌদির প্রশংসায় আমেরিকা

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল আল সৌদ গত রবিবার কিয়েভ সফরে যান। ৩০ বছরে কোনো সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এটা ছিল প্রথম কিয়েভ সফর। এই সফরে সৌদি আরব ইউক্রেনকে ৪০০ মিলিয়ন ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এরমধ্যে ১০০ মিলিয়ন ডলার মানবিক সহায়তা এবং ৩০০ মিলিয়ন ডলার তেল সহায়তা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি আরবকে এ সহযোগিতা প্যাকেজের জন্য আমেরিকার বাইডেন প্রশাসন ধন্যবাদ দিয়েছে।

এর আগে, গত রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তর সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে প্রেসিডেন্ট জেলেনস্কিকে আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায়।

জেলেনস্কি বলেন, তিনি প্রত্যাশা করছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ দুই দেশের মধ্যে উপকারী সংলাপের উদ্দীপক হিসেবে কাজ করবে।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনে শান্তি, সাবভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এটা আমাদের জন্য এবং বিশ্ব সমাজের (ওয়ার্ল্ড সোসাইটি) জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সৌদি বিশ্লেষক আলি শিহাবি বলেছেন, প্রিন্স ফয়সালের কিয়েভ সফরের মধ্য দিয়ে এটা স্পষ্ট যে, রিয়াদ ইউক্রেন-রাশিয়া উভয়ের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম। ইউক্রেন যুদ্ধে সৌদি আরব নিরপেক্ষ অবস্থান নিয়েছে। গতবছর মুসলিম বিশ্বের নেতৃত্বস্থানীয় দেশটি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধবন্দী বিনিময়ে মধ্যস্থতা করে। ওই মধ্যস্থতায় আমেরিকার দুইজন এবং যুক্তরাজ্যের পাঁচজন নাগরিককে মুক্তি দেয় রাশিয়া।

সূত্র: আল আরাবিয়া

spot_img
spot_img
spot_img

সর্বশেষ