সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ডায়াবেটিস যেন জনস্বাস্থ্যের জন্য হুমকি না হয় সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে নির্দিষ্ট লক্ষ্যে সরকার কাজ করছে। ডায়াবেটিক রোগীদের কল্যাণে সরকার ডায়াবেটিস হাসপাতাল নির্মাণে সহযোগিতা করছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে বারডেম অডিটোরিয়ামে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডায়াবেটিস নীরব মহামারি উল্লেখ করে মন্ত্রী বলেন, এ রোগ অন্যান্য রোগের কারণ। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কার্যক্রমের কারণে এ রোগ বিষয়ে দেশে সচেতনতা বেড়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতাল প্রতিষ্ঠায় ডায়াবেটিক সমিতিকে আর্থিকভাবে সহযোগিতা করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশেই এখন সকল রোগের চিকিৎসার সুবিধা রয়েছে। ডায়াবেটিসসহ অন্যান্য জটিল রোগের চিকিৎসা সহজলভ্য হয়েছে।











