spot_img
spot_img

সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের সভাপতি মুফতী আবুল কালাম (রহ.)-এর দাফন সম্পন্ন

চুয়াডাঙ্গা জেলার প্রবীন আলেমেদ্বীন, সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের সভাপতি ও ফজলুল উলুম বহুমুখী মাদরাসার শাইখুল হাদীস মুফতী আবুল কালাম (রহ.)-এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জোহরের পর ২:৩০ মিনিটে ইসলামপাড়া ঈদগাহ ময়দানে এই নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে হাজারো মুসল্লির অংশগ্রহণে জনস্রোতে পরিণত হয়েছে। বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন ‘সউক’ পরিষদের মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

এক বিবৃতিতে ‘সউক’ পরিষদের নেতৃবৃন্দগণ বলেন, মুফতী আবুল কালাম (রহ.) আমাদের অবিভাবক। তাঁর এভাবে চলে যাওয়া খুবই বেদনাদায়ক। তাঁকে হারিয়ে আমরা একপ্রকার এতিম হয়েছি।

নেতৃবৃন্দগণ বলেন, মুফতী আবুল কালাম (রহ.)-এর মৃত্যুতে চুয়াডাঙ্গাবাসীর এতবড় ক্ষতি হয়েছে যা অপূরণীয়। তিনি অনুপম ব্যক্তিত্ববোধ ও যোগ্যতার বলে সবার হৃদয়ে বিশেষ সম্মানের জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন। আমরা মহান আল্লাহর নিকট তাঁর মাগফিরাত কামনা করছি।

নেতৃবৃন্দগণ আরও বলেন, এই শীর্ষ আলেমের মৃত্যুতে চুয়াডাঙ্গাবাসী একজন যোগ্য ও দরদী রাহবার হারালো। তাঁর এই শূন্যস্থান আমরা কিছুতেই পূরণ করতে পারবো না। মহান আল্লাহ তায়ালা তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যধারণ করার তওফিক দান করুন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ