spot_img
spot_img

পুলিশের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমান সরকার পুলিশের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আইনশৃঙ্খলা স্থিতিশীল থাকা ও জননিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। সরকারের ২০৪১ ভীষণ বাস্তবায়নে নিয়ামক শক্তি হিসেবে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে।

বুধবার (১ মার্চ) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান বলেন, ২০২২ সালে মোট ২৯১ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। তার মধ্যে ১২১ জন কর্তব্যরত অবস্থায় প্রাণ হারিয়েছেন। তাদের ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। পুলিশ সদস্যরা সব সময় আন্তরিক, কর্তব্যনিষ্ঠ ও দেশের জন্য তারা কাজ করেন। কাজ সমাধান করতে তারা পিছপা হন না, জীবন গেলেও তারা তাদের কর্তব্যের কথা ভুলেন না। তাদের প্রতি গভীর শ্রদ্ধা রইল।

অনুদানের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাকরিরত অবস্থায় নিহত পুলিশের পরিবারের কল্যাণের দিকে লক্ষ্য রেখে, এককালীন আর্থিক অনুদানের ৫ লাখ টাকার প্রজ্ঞাপন বাতিল করে ৮ লাখ টাকা করেছে। ২০২০ সালে ১ অক্টোবর এই অনুদানের পরিমাণ ৮ লাখ টাকা করা হয়েছে। এছাড়াও চাকরিরত অবস্থায় স্থায়ীভাবে অক্ষম হয়ে অবসরে গেলে সাহায্যের পরিমাণ ৪ লাখ টাকা করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আইনশৃঙ্খলা স্থিতিশীল থাকা ও জননিরপত্ত নিশ্চিত করা একান্ত অপরিহার্য। সরকারের প্রকল্প ২০৪১ বাস্তবায়নে অন্যতম নিয়ামক শক্তি হিসেবে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে পুলিশের সব সদস্যকে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ