spot_img
spot_img

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হলেন ভো ভ্যান থুওং

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভো ভ্যান থুওং। বৃহস্পতিবার (২ মার্চ) দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি তাকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে।

বৃহস্পতিবার (২ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পদের জন্যে ৫২ বছর বয়সী ভো ভ্যান থুওং ছিলেন একমাত্র প্রার্থী। তিনি দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৮৮টি ভোটের মধ্যে ৪৮৭টি ভোট পান। ২০২৬ সাল পর্যন্ত দায়িত্বপালন করবেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, নতুন প্রেসিডেন্ট হিসেবে পার্লামেন্টে তার প্রথম বক্তৃতায় থুওং বলেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।

এদিকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ভো ভ্যান দুর্নীতি দমনের অঙ্গীকার করেছেন। নতুন পদে নির্বাচিত হওয়ার পর প্রথম বিবৃতিতে ভো ভ্যান বলেছেন, তিনি দুর্নীতি ও নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন।

যদিও তার পূর্বসুরি নগুয়ান জুয়ান ফুক দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগে বাধ্য হয়েছিলেন।

এছাড়া ভিয়েতনামের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে থুওং বলেছেন, আমি আমার পিতৃভূমি, জনগণ এবং সংবিধানের প্রতি সম্পূর্ণ অনুগত থাকব। এছাড়া পার্টি, রাষ্ট্র এবং জনগণের দ্বারা অর্পিত কাজগুলোও সম্পন্ন করার জন্য সচেষ্ট থাকব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ