spot_img
spot_img

কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতা সোখার ২৭ বছর কারাদণ্ড

কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতা কেম সোখাকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। রাষ্ট্রদ্রোহের এক মামলায় দোষী সাব্যস্ত করে তাকে এ সাজা দেওয়া হয়েছে।

কেম সোখা বর্তমানে নিষিদ্ধ কম্বোডিয়ান ন্যাশনাল রেসকিউ পার্টির (সিএনআরপি) সাবেক প্রেসিডেন্ট। ২০১৭ সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী কেম সোখা ২৭ বছর গৃহবন্দী থাকবেন। এ ছাড়া তিনি রাজনীতি ও নির্বাচনে ভোট দেওয়া থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ থাকবেন। তাই কেম সোখা জুলাইয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন না।

ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হান সেনের সরকার সরাতে বিদেশিদের সঙ্গে যোগসাজশ করেছেন, এমন অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন কেম খোসা।

সোখার আইনজীবী জানান, তারা আপিল করার পরিকল্পনা করছেন।

২০১৭ সালের সেপ্টেম্বরে এক রাতে অভিযান চালিয়ে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করা হয় কেম খোসাকে। এরপর তার নেতৃত্বাধীন সিএনআরপি দলটি বিলুপ্ত হয়ে যায়। দেশটির দীর্ঘদিনের শাসক ও প্রধানমন্ত্রী হুন সেনের সরকার দলটিকে নিষিদ্ধ করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ