spot_img
spot_img

পাকিস্তানকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে চীন

পাকিস্তানকে প্রাথমিকভাবে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে চীন। তবে নগদ অর্থের সংকটে পড়া দেশটিকে ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে চীন। এ ঋণটি মূলত তিন কিস্তিতে বিতরণ করা হবে।

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার এ তথ্য জানান।

এক টুইট বার্তায় তিনি বলেন, বর্তমানে পাকিস্তান প্রথম কিস্তির আওতায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে। এর মাধ্যমে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়না লিমিটেডকে (আইসিবিসি) আগের ঋণ শোধ করেছে। এটা দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাকিস্তানের অর্থমন্ত্রী বলেন, বর্তমানে পাকিস্তান অর্থপ্রদানের ক্ষেত্রে ভারসাম্য সংকটে আছে। দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্কের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে মাত্র তিন সপ্তাহের আমদানি ব্যয় মেটাতে পারবে।

পাকিস্তানের অর্থমন্ত্রী আরও বলেন, যে অর্থ সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান আইসিবিসিকে শোধ করেছে তা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেশটি চীন থেকে আরও নগদ অর্থ পাওয়ার আশা করছে।

এর আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে পাকিস্তান চীনের কাছ থেকে ৭০ কোটি মার্কিন ডলার পেয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ