spot_img

পাকিস্তানের সাথে অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার প্রতিশ্রুতি দিয়েছে কাতার

পাকিস্তানের উন্নয়ন প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-ছানি।

আজ রবিবার (৫ মার্চ) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে দোহায় জাতিসংঘের এলডিসি সম্মেলনে স্বাগত জানানোর সময় তিনি এ প্রতিশ্রুতি প্রদান করেন।

রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে, এ বৈঠকে পারস্পারিক স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান ও কাতারের মধ্যে চলমান সহযোগিতাকে আরও দৃঢ় করার বিষয়ে এ দুই নেতা কথা বলেছেন।

বৈঠকে কাতারের আমির, ২০২২ সালের আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপের সফল আয়োজনে জন্য পাকিস্তানের নিরাপত্তা কর্মীদের প্রশংসা করেছেন।

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কাতারের আমিরকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। কাতারের আমির তার এ আমন্ত্রণ আনন্দের সাথেই গ্রহণ করেছেন।

সূত্র: ডেইলি পাকিস্তান

spot_img
spot_img
spot_img

সর্বশেষ