spot_img
spot_img

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই হাজার ঘর পুড়ে ছাই

কক্সবাজারের উখিয়া বালুখালীতে তিনটি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ২ হাজার ঘরবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে।

গতকাল রোববার (৬ মার্চ) বিকাল ৩টার দিকে প্রথমে ১১ নম্বর ক্যাম্পের বি ও ই ব্লকে এই আগুনের সূত্রপাত। পরে পার্শ্ববর্তী ১০ ও ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন ছড়িয়ে পড়ে। এদিকে নাশকতার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মুহাম্মাদ মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, ১১ নম্বর ক্যাম্পের একটি বাড়ির রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি টিম পরে কক্সবাজার শহর রামু টেকনাফে অবস্থিত ফায়ার সার্ভিসের ১০টি টিম আগুন নেভানোর কাজে যোগ দেয়।

তিনি জানান, ক্যাম্পের প্রতিটি বাড়িতে গ্যাস সিলিন্ডার রয়েছে। আগুনে এসব গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। অগ্নিকান্ডে এসব ক্যাম্পের দুই হাজার ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে এবং ১২ হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

প্রসঙ্গত; একই ক্যাম্পে ২০২১ সালের ২২ মার্চ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। ওই সময় ১১ জনের মৃত্যু, ৫ শতাধিক মানুষ আহত হয়েছিলেন। পুড়ে গিয়েছিল ৯ হাজারের বেশি ঘর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ