spot_img
spot_img

ইমরান খানের বক্তব্য প্রচার করায় পাকিস্তানে জনপ্রিয় নিউজ চ্যানেলের লাইসেন্স স্থগিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য সম্প্রচার করায় দেশটির জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এআরওয়াই নিজের লাইসেন্স স্থগিত করেছে শাহবাজ শরীফের সরকার।

রবিবার (৫ মার্চ) পাকিস্তানের সকল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে ইমরান খানের বক্তৃতা সম্প্রচার নিষিদ্ধ করে দেশটির মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ‘পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)।

রবিবার রাত ৮টার পর পেমরার পক্ষ থেকে ইমরান খানের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এআরওয়াই নিউজসহ বেশ কয়েকটি চ্যানেল রাত নয়টার সংবাদে ইমরান খানের বক্তৃতার ক্লিপ সম্প্রচার করে।

তবে শাহবাজ শরীফের সরকার অন্য কোন চ্যানেলের লাইসেন্স স্থগিত না করলেও এআরওয়াই নিউজের লাইসেন্স স্থগিত ঘোষণা করে।

পাকিস্তানের সকল স্যাটেলাইট টিভি চ্যানেলে ইমরান খানের বক্তৃতা প্রচারের ওপর এটি তৃতীয় দফায় আরোপিত নিষেধাজ্ঞা।

গত বছরের সেপ্টেম্বর ইমরান খানের বক্তব্যের ওপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে পেমরা। ৬ সেপ্টেম্বর ইসলামাবাদ হাইকোর্ট তা বাতিল করে দেয়। এরপর আবারো নিষেধাজ্ঞা দেওয়া হলেও কয়েক ঘণ্টার মধ্যেই সরকারের পক্ষ থেকে তা আবার প্রত্যাহার করে নেওয়া হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ